পুঁজিবাজারে নিবন্ধিত বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও মোট সম্পদ (এনএভি) বেড়েছে। গতকাল পর্ষদ সভায় ব্যাংকের এ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সায়। গত বছরের জানুয়ারি-মার্চে যা ছিল ২৮ পয়সা। এ সময় এককভাবে ইপিএস ২৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪১ পয়সা।
ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই পর্ষদ সভায় পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, আবু বকর চৌধুরী, মোহাম্মদ ওলিউর রহমান, লকিয়ত উল্লাহ, এ কে এম মোস্তাফিজুর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আবদুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, এএমডি কাজী মো. তালহা, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
