গন্ধগোকুলের ৩ ছানা ও লজ্জাবতী বানর উদ্ধার

আপডেট : ২১ মে ২০২১, ০৩:৫৮ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয়রা। গত বুধবার রাত ১০টায় বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক ইমামপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়ির আঙিনা থেকে বানরটি উদ্ধার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে বানরটি পাবলাখালী বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ির বন কর্মকর্তা ময়নুল হক। অপরদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার ছানাগুলোকে ওই এলাকায় অবমুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত