সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা এ দুর্ঘটনা ঘটে।
দুই শিশু হলো- গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের বরাত দিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, প্রচণ্ড গরমে দুপুরে দুই ভাই বাড়ির পুকুরে গোসল করার সময় সবার অজান্তে ডুবে যায়। বহু খোঁজাখুঁজি করে পুকুর হতে গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
