৮ পর্যটক ও ৩ হোটেলকে জরিমানা

আপডেট : ২৩ মে ২০২১, ১২:৫৮ এএম

সরকারি নির্দেশনা অমান্য করে রাঙ্গামাটির আবাসিক হোটেলে পর্যটক রাখায় তিন হোটেল মালিক ও আট পর্যটককে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরজুড়ে আবাসিক হোটেল ও পর্যটন স্পটে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

গতকাল শহরের বনরূপা, পৌরসভা এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, দোয়েল চত্বর, পর্যটন-ঝুলন্ত ব্রিজ এবং রিজার্ভ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পর্যটক রাখার অপরাধে তিনটি হোটেল মালিককে ১৩ হাজার টাকা, হাটেলে অবস্থানরত চার পর্যটককে ২ হাজার ৪০০ টাকা, ঝুলন্ত সেতুতে বেড়াতে যাওয়া চার পর্যটককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পর্যটক রাখায় আবাসিক হোটেল ডি মারিয়াকে ৫ হাজার টাকা, হোটেল সাংহাই ইন্টারন্যাশনালকে ৫ হাজার টাকা, পুরাতন বাসস্টেশন এলাকায় হোটেল আল হাসানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হোটেলগুলোতে অবস্থান করার অভিযোগে চার পর্যটককে ৬০০ টাকা করে জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত