বিনিয়োগকারীদের সেবা দিতে বেপজা আরজেএসসি সমঝোতা

আপডেট : ২৩ মে ২০২১, ১১:৩৯ পিএম

ইপিজেডের বিনিয়োগকারীদের দ্রুত এবং সহজ সেবা দিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) মধ্যে গতকাল বেপজা কমপ্লেক্সে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। চুক্তির আওতায় এখন থেকে ইপিজেডের বিনিয়োগকারীরা অনলাইনে আরজেএসসি সংশ্লিষ্ট সেবা পাবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং আরজেএসসির নিবন্ধক মো. মকবুল হোসেন এই এমওইউ স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরজেএসসির অতিরিক্ত নিবন্ধক সন্তোষ কুমার পন্ডিত,  উপ-নিবন্ধক আবু ইসা মোহা. মোস্তফা ভূঁইয়াসহ বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত