ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় ট্রাক চাপায় ইমাম জোবায়ের জ্যোতি (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কালীগঞ্জ ডিপো ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রাত ১০টার দিকে জ্যোতি মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন।
পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জ্যোতির মৃত্যু হয়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
