চোলাই মদসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৬ মে ২০২১, ১১:৫৭ পিএম

নরসিংদীতে ৬০ লিটার চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে শহরের বাজির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ জালাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন  হুমায়ুন কবির (৫০),  সাকিব (২০),  গোবিন্দ দাশ (২২) ও তপন দাশ (৪২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, নরসিংদীর একটি দল শহরের বাজির মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় বাজির মোড় এলাকার রাস্তা থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ লিটার (চারটি জারিকেন ভর্তি) চোলাই মদ ও মাদক বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে চোলাই মদ কিনে নরসিংদী সদরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত