চট্টগ্রামে করোনায় বুধবার আরেকটি মৃত্যুশূন্য দিন কেটেছে। এর আগে ২১ মে চলতি মাসের একমাত্র মৃত্যুশূন্য দিন ছিল।
একইসঙ্গে সংক্রমণের সংখ্যা ও হার অপেক্ষাকৃত কমেছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল বুধবার সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ৯ দশমিক ১৭ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ হাজার ৯৭১ জনে দাঁড়াল।
গতকাল করোনায় এ অঞ্চলে কারও মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ৬০৪ জনই রয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ৪৩৫ জন ও গ্রামের ১৬৯ জন।
সুস্থতার সনদ নিয়েছেন ১০৫ জন। ফলে জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ৩৬২৭ জনে।
