সাবমেরিন ক্যাবলের সংস্কার শুরু, গতি কমতে পারে ইন্টারনেটের

আপডেট : ২৮ মে ২০২১, ০৪:৩৭ পিএম

সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ শুরু হওয়ায় দেশে কিছু সময়ের জন্য ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে।

শুক্রবার বেলা আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতির ভোগান্তিতে পড়তে পারেন।

রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সম্প্রতি এক বিবৃতিতে জানায়, সংস্কার কাজ চলাকালে দুটি সাবমেরিন ক্যাবলের একটি পুরোপুরি অকার্যকর থাকবে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানিগুলো ভারতের কাছ থেকে আন্তঃসীমান্ত ব্যান্ডউইথ কিনতে বাধ্য হতে পারে।

যে সাবমেরিন ক্যাবলে সংস্কারের কাজ করা হবে তার নাম এসইএ-এমই-ডব্লিউই-৪। ২০০৫ সালে বাংলাদেশ এর সঙ্গে সংযুক্ত হয়। পরবর্তীতে সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যবহার করে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির অনুমতি দেয়।

বিএসসিসিএল ২০১৭ সালে এসইএ-এমই-ডব্লিউই-৫ নামে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে।

বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, গ্রাহকরা খুব বেশি ভোগান্তিতে পড়বেন না। কারণ শুক্রবার ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম থাকে। এছাড়া, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের জন্য অতিরিক্ত ব্যান্ডউইথ থাকায় সংস্কারকাজ চলাকালীন ভয়েস কলসহ অন্যান্য ইন্টারনেট সেবার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত