নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লাক মিয়া ফকির (২০) নামে এক তরুণের মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ বলছে, এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। লাক মিয়া ফকির উপজেলার জারিয়া ইউনিয়নের ঘুমকান্দা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, লাক মিয়াকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরে তারা লাশ বাড়িতে নিয়ে যায়। পুলিশ মৃত্যুর কারন নিয়ে পরিবারের লোকজনের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পেয়েছে।
