পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপভ্যানসহ ২৪টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।
শনিবার সকাল দশটায় উপজেলার চাকামাইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়।
পরে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় চিংড়ি রেণু কোনো দিন বহন না করার শর্তে পিকআপ চালক সোহেলের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
রেণু অবমুক্তকালে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং।
নিজামুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়েছে। চিংড়ি রেণু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
