বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা তরুণীর

আপডেট : ৩০ মে ২০২১, ০৯:১৬ পিএম

সাভারের আশুলিয়ায় ধর্ষণের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক তরুণী। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তার ধর্ষণের শিকার ওই তরুণীর বাবা-মা পলাতক।

এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। এর আগে গত ২২ মে আশুলিয়ার ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত বাবা রসুল বিশ্বাস সাতক্ষীরার বাসিন্দা। তিনি আশুলিয়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে হোটেল ব্যবসা পরিচালনা করতেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত ২২ মে দুপুরে অফিস বাসায় তাকে একা পেয়ে বাবা রসুল বিশ্বাস ধর্ষণ করে। তার চিৎকার ও কান্না শুনে প্রতিবেশী ভাড়াটিয়া দরজায় ধাক্কাধাক্কি করলে রসুল দরজা খুলে চলে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বাবা রসুল বিশ্বাসকে মারধর করে তাড়িয়ে দেন। এ সময় তার মাকেও তাড়িয়ে দেওয়া হয়। 

তিনি অভিযোগ করেন, ৮-৯ বছর বয়সেও বাবা রসুল এমন কাজ করেছিল। গ্রামের বাড়ি সাতক্ষীরা থাকার সময়ও এমন কাজ করা হতো। মাকে জানালে উল্টো বাবা রসুল তাকেও মারধর করত। এ ছাড়া অন্যান্য আত্মীয়-স্বজনকে জানালেও কেউ বিশ্বাস করেনি।

বাড়ির কেয়ারটেকার বলেন, ধর্ষণের ঘটনাটি শোনার পর রসুলকে ডেকে পাঠানো হলে সে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা মিলে মেয়ের মাকেও তাড়িয়ে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, শনিবার রাতে ভুক্তভোগী তরুণী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। রবিবার সকালে তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। এ ঘটনায় রসুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত