কচুয়া উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

আপডেট : ৩১ মে ২০২১, ১২:২২ এএম

চাঁদপুরের কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকার রবিবার সকালে উপজেলার পালগিরি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন বলেন, মাওলানা হারুনুর রশিদের নামে বিশেষ ক্ষমতা আইনে দুুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল সকালে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত