রামপুরা এলাকায় দুই ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট : ০১ জুন ২০২১, ১১:১৯ এএম

রাজধানীর রামপুরায় দুই ঘণ্টার জন্য গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস।

জরুরি মেরামত কাজের জন্য মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত রামপুরা এলাকায় একটি গ্যাস লাইন বন্ধ রাখা হবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর ফলে পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি, রামপুরা হাইস্কুল, বৌবাজার, আল মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশপাশের এলাকায়ও স্বল্প চাপ বিরাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত