বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় শাহাদত হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মির্জাপুরের রানীরহাট রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত ঢাকার খিলগাঁও বাণিজ্যিক এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বগুড়া অভিমুখী মোটরসাইকেলটি রানীরহাট রাস্তার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ছিটকে সড়কের ওপর পড়ে যান।
এ সময় পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
