বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির অন্যতম পরিচালক রেজাউল করিমকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে তাকে অপসারণ করা হয়। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জিএম এনামুল হক প্রামাণিক অপসারণের বিষয়টি নিশ্চিত করেন।
জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫ নম্বর এলাকা পরিচালক রেজাউল করিমের বেশকিছু অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ গেলে তা আমলে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্যরা এসে তদন্তে অভিযোগের সত্যতা পেলে তাকে অপসারণ করা হয়।
