অনুমোদনহীন ৩০ কোটি ভ্যাকসিন কিনছে ভারত

আপডেট : ০৪ জুন ২০২১, ০৩:৫৭ পিএম

এখনো অনুমোদন মেলেনি এমন একটি ভ্যাকসিনের ৩০ কোটি বা ৩০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে ভারত সরকার।

বিবিসি জানিয়েছে, ভারতীয় কোম্পানি বায়োলজিক্যাল ই ফার্মের ভ্যাকসিনটি তৃতীয় ধাপের ট্রায়ালে রয়েছে। এখনো নাম চূড়ান্ত হয়নি।

ভারত সরকার বিবৃতিতে বলেছে, প্রথম দুই ধাপে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

ভ্যাকসিনগুলো কিনতে ২০৬ মিলিয়ন ডলার খরচ হবে ভারত সরকারের। জরুরি ব্যবহারের জন্য অনুমোদন হয়নি এমন ভ্যাকসিন এই প্রথম কিনতে যাচ্ছে মোদি সরকার।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ওদিকে ভ্যাকসিনের জোগানও কম। সব মিলিয়ে মোদি পড়েছেন অথই সাগরে। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লাখ।

শুক্রবার প্রাণ গেছে ২ হাজার ৭১৩ জনের। এ নিয়ে মোট ৩ লাখ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

রাজ্যগুলোর মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নিচে নেমেছে। কর্ণাটক এবং কেরালায় ১৮ হাজারের ঘরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত