বাউফলে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আপডেট : ০৪ জুন ২০২১, ১১:৩৭ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের রাজ্জাক কাজীর ছেলে ফিরোজ কাজীর (২৮) সঙ্গে কেশবপুর ইউনিয়নের একটি গ্রামের এক মাদ্রাসাছাত্রীর (১৪) বিয়ের অনুষ্ঠানিকতা চলছিল মেয়েটির বাড়িতে। স্থানীয়দের মাধ্যমে খবরটি ইউএনও জাকির হোসেন জানতে পারেন। পরে তিনি ওই গ্রামের চৌকিদার রিপনকে বিয়েবাড়িতে পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন। এরপর বরপক্ষের লোকজন চলে যায়। মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকারনামায় সই করিয়ে কনের বাবাকে হুঁশিয়ার করে দেওয়া হয়।

ইউএনও বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ওই গ্রামের চৌকিদারকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত