শরীয়তপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ০৫:৩০ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলার জয়সাগর ও ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামে পৃথক বজ্রপাত ঘটে। 

নিহতরা হলেন- তাজুল ইসলাম ফলিফা (৬২) ও মালেক পেদা (৪২)। তাজুল উপজেলার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের ফেলু খলিফার ছেলে এবং মালেক পালেরচর ইউনিয়নে ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের হজু পেদার ছেলে।

ওই দুই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, নিহত দুজন কৃষক। দুপুর পৌনে ২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন জমিতে কাজ ফেলে বাড়ির দিকে যাওয়ার সময় বজ্রপাতে তাজুল ও মালেক মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, আজ দুপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের দুজনকে মৃত্যু অবস্থায় আনা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত