‘হে ছাত্রসমাজ, দৃঢ় কণ্ঠে ধরো মুক্তির জয়গান, পার্বত্য চুক্তি বাস্তবায়নে আপসহীন সংগ্রামে হও আগুয়ান’ স্লোগান নিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ২৫তম কেন্দ্রীয় কাউন্সিল গতকাল শনিবার রাঙ্গামাটির দলীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
কাউন্সিলে প্রতিনিধি ও কেন্দ্রীয় সদস্যদের ভোটে সুমন মারমাকে সভাপতি এবং নিপুন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও জগদীশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ২৫তম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
ছাত্র সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা শাখার অর্থ সম্পাদক ডা. গঙ্গা মানিক চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ও হিল উইমেন্স ফেডারেশন নেতারা। কাউন্সিলে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা।
