ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন লোকসভার আইনপ্রণেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে দলটি বড় বিজয় পাওয়ার পর শনিবার অনুষ্ঠিত প্রথম সাংগঠনিক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া তৃণমূলের নারী শাখার প্রধানের দায়িত্ব পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার আর বিগত নির্বাচনে হেরে যাওয়ার পরও দলের যুব শাখার দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী সায়নি ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পদোন্নতি পাওয়ার আগে তৃণমূলের যুব শাখার প্রধান ছিলেন। দলটি ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি নেওয়ায় ওই দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে অভিষেককে।
গতকাল শনিবার তৃণমূলের বৈঠকের পর সিনিয়র নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের বাইরে দল সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।
