রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

আপডেট : ০৬ জুন ২০২১, ০২:২৫ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫৫ বোতল ফেনসিডিল, ০৯ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৫০৫ পিস ইয়াবা উদ্ধার মূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত