বিয়ে মানেই আনন্দ আর খুশির উৎসব। বর-কনের সেই মহেন্দ্রক্ষন আনন্দে পূর্ণ করতে উত্তরার ১১ নং সেক্টরে খান টাওয়ারে 'রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মল' সেজেছে উৎসবের সাজে। তাদের এই আয়োজনের অংশ হিসেবে বিয়ের পোশাক ও গহনায় সেজেছেন বিউটি কুইন অপুবিশ্বাস।
এ বিষয়ে রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবেএক্সক্লুসিভ। সেই সাথে বিয়ের গহনাও হতে হবে আধুনিক ও পছন্দসই। তাদের স্বপ্ন পূরণে হবে এবার। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি দুবাই এবং সিঙ্গাপুরের দক্ষ কারিগরের চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের সোন এবং ডায়মন্ডের গহনা পাবেন এখানে। বর-কনেকে আমাদের গহনা এবং পোশাকে সাজিয়ে দেখার জন্য অপূর্ব সুযোগ রয়েছে একমাত্র রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড লাইফস্টাইলে। এখানে পাবেন গর্জিয়াস সব পাঞ্জাবি, নতুন নকশার শাড়ি, লং কামিজ, থ্রি-পিস, ফ্রক, টপস, শার্ট, স্যুট, জুতা ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিশাল কালেকশন।
