নওগাঁয় করোনায় একদিনে তিনজনের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২১, ০২:৩২ পিএম

গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। এই সময়ে  আরটিপিসিআর এবং র‌্যাপিড এন্টিজেনে ৪৭৪ জনের করোনা পরীক্ষায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, ৮ জুন সকালে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং নিজ বাসায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। নতুন ৩৬ জনেরসহ করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫৪০ জন । এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০৮৮ জন করোনা রোগী।

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৬ষ্ঠ দিনের মতো এক সপ্তাহের বিশেষ লকডাউন চলছে।

পৌরসভার ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

এ ছাড়া লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ১০টি ভ্রাম্যমাণ আদালত টিম কাজ করছে বলে জানায় জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত