জাপানের নোবেলজয়ী রসায়নবিদের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২১, ০৬:১৮ পিএম

জাপানের বিখ্যাত রসায়নবিদ আই-আইচি নেগিশি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ওষুধ প্রস্তুতকারী যৌগিক রাসায়নিক পদার্থ তৈরি করে ২০১০ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।

এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে তার মৃত্যু হলেও কয়েক মাসের মধ্যে জাপানে তাকে কবর দেয়ার জন্য নেয়া হবে।

টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে জাপানের কেমিক্যাল জায়ান্ট কোম্পানি তিজিনে কাজ শুরু করেন নেগিশি। এরপর ১৯৬০ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে রসায়ন বিষয়ে অধ্যয়ন করতে যুক্তরাষ্ট্রে চলে যান।

তিনি ১৯৭৯ সালে পুরডিউ ফ্যাকাল্টিতে যোগদান করেন।

২০১০ সালে তিনি দেলাওয়ার ইউনিভার্সিটির রিচার্ড হিক এবং হোক্কাইডো ইউনিভার্সিটির আকিরা সুজুকির সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান।

তাকে নোবেল দেয়ার সময় কমিটি বলেছিল, নেগিশিদের গবেষণার মাধ্যমে অর্গানিক কেমেস্ট্রি একটা শিল্পে পরিণত হয়েছে, যার মাধ্যমে বিজ্ঞানীরা টেস্টটিউবে অপূর্ব রাসায়নিক সৃষ্টি প্রস্তুত করতে পারছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত