রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত থানা-পুলিশ ও ডিবি-পুলিশের একাধিক টিম রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এডিসি ইফতেখায়রুল ইসলাম।
