মিয়ানমারে ২৭ সেনা হত্যার দাবি যোদ্ধাদের

আপডেট : ১৩ জুন ২০২১, ১২:১০ এএম

মিয়ানমারের চিন রাজ্যে প্রতিরোধ যোদ্ধারা ফাঁদ পেতে দেশটির ২৭ সেনা সদস্যকে হত্যা করার দাবি করেছে। নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তা রয়েছেন। গত বৃহস্পতিবার থান্তলাং ও হাখা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ। নাম প্রকাশে অনিচ্ছুক চিনল্যান্ড ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) এক মুখপাত্র জানান, খুয়ালরিং পাহাড়ি এলাকায় তারা অন্তত ৩০ সেনা সদস্যকে ফাঁদে ফেলেন। এরপর এক ঘণ্টার মধ্যে ১৭ জন নিহত হয়। সেনারা এবার মোটরসাইকেলে আসে। এ সুযোগ কাজে লাগিয়ে ফাঁদে ফেলা হয় বলে জানান তিনি।

ওইদিনই সিডিএফ ৫০ সেনার একটি দলের ওপর হামলা চালায়। হাখা থেকে ৫০ কিলোমিটার দূরে গাঙ্গাউ-হাখা মহাসড়কে এ হামলা চালানো হয়। এতে ১০ সেনা নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত