নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫৩

আপডেট : ১৩ জুন ২০২১, ১০:৪০ পিএম

নাইজেরিয়ার জামফারা রাজ্যে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫৩ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। হামলাকারীরা মোটরসাইকেলে করে উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রামে এ হত্যাকাণ্ড চালায়।

অস্ত্রধারীরা গত বৃহস্পতি ও শুক্রবার জুরমি জেলার কাদাওয়া, কাউয়াতা, মাদুবাসহ বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালায়। তারা ডাকাত দলের সদস্য বলে ধারণা করছে প্রশাসন। সংখ্যায়ও অনেক ছিল। ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দলটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জমিতে থাকা কৃষকদেরও গুলি করে হত্যা করে। হামলা থেকে বাঁচতে যারা পালিয়ে যাচ্ছিল তাদের ধাওয়া করতে থাকে। জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহহু বলেন, শুক্রবার ১৪টি মৃতদেহ উদ্ধার করে রাজ্যের রাজধানী গুসাওয়ে নেওয়া হয়েছে। এছাড়াও আরও ৩৯ জনের মরদেহ শনাক্ত করে দাফন সম্পন্ন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত