অস্ত্র, ৪০ মোবাইলসহ ৬ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২১, ১০:৫৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লি গ্রামে সিরিজ ডাকাতির ঘটনায় ছয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ডাকাত সদস্যরা ২ জুন ও ৮ জুন সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি ব্রিজের কাছে রাস্তার ওপর গাছ ফেলে ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, সিএনজিতে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল লুটে নেয়।

গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন- কারুন মিয়া ওরফে শমসের মিয়া, সুরুজ মিয়া (২৬), উজ্জ্ব¡ল মিয়া (২৪), গোলজার ওরফে সাগর (৩৫), শাহিন (৩০) এবং টুটুল মিয়া (৩০)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ থেকে ১০টি করে ডাকাতি মামলা রয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, গত শনিবার ঢাকার আশুলিয়া, সাভার ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ওয়ান শুটার গান, নগদ ১০ হাজার একশ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি মোবাইল ফোন, দুটি ফ্রিজ, দেশীয় অস্ত্র এবং সোনা ও রুপার অলংকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত