জামালপুর সীমান্তে ভারতীয় কিশোর আটক

আপডেট : ১৫ জুন ২০২১, ০৩:৩২ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকায় সুমন মিয়া (১৬) নামে এক ভারতীয় কিশোরকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মঙ্গলবার ভোরের দিকে বকশীগঞ্জ সীমান্তের ধানুয়া কামালপুর এলাকায় অপরিচিত কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে।

পরে তাকে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদে রাখা হয়।

আটক ওই কিশোর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ী জেলার সদর থানার এসপচপাড়া গ্রামের তালেব মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, বিষয়টি জানার পর মঙ্গলবার দুপুরে ওই কিশোরকে থানায় আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত