ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যমন্ত্রী

চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করলে ব্যবস্থা

আপডেট : ১৫ জুন ২০২১, ১০:৪৭ পিএম

খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করলে মিল মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সাইলোর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, যারা (চালক মালিক) চুক্তি করেছে, তাদের চাল দিতে হবে। চাল না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সংরক্ষিত আসনের নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমুন আরা খানম, সাইলোর নির্মাণকাজ প্রকল্পের পরিচালক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত