গত ১২ জুন রাজিয়াস মেকওভার ষ্টুডিও এর দ্বিতীয় শাখা নিকুঞ্জ-২ উদ্ধোধন হলো। মেকওভার টি উদ্ধোধন করেন এর সত্ত্বাধিকারি ও রূপবিশেষজ্ঞ রাজিয়া সুলতানা। এ প্রসঙ্গে রূপবিশেষজ্ঞ রাজিয়া সুলতানা জানালেন, আমরা দীর্ঘদিন শুভাকাঙ্খীদের ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতা নিয়ে পথ চলছি। ধানমন্ডি শাখায় গ্রাহকদের সেবায় নিয়োজিত থাকার পর গ্রাহকদের দোয়া ও ভালোবাসায় দ্বিতীয় শাখাটি উদ্বোধন করেছি। আশা করছি সব সময়ের মতন এবারও গ্রাহক ও শুভকাঙ্খীরা অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে । " উদ্বোধন অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ নিলুফার ইয়াসমিন, আফরোজা পারভীন, কাজী কামরুল ইসলাম, শারমিন কচি, সাদিয়া তাজমিন দোলা, অভিনেত্রী ভাবনা, জিনাত সানু স্বাগতা, বন্যা মির্জা, তানিয়া নুর। ঠিকানা : বাড়ি ৫, রোড নং ১৭, নিকুঞ্জ-২, ঢাকা।
