ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন প্রকল্পের কাজ ২০২২ সালের শেষের দিকে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন রেল সচিব সেলিম রেজা। গতকাল বৃহস্পতিবার প্রকল্পের কাজ পরিদর্শনে এসে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের আরেক প্রকল্প আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ নির্মাণের বিষয়ে তিনি বলেন, প্রকল্পের কাজ ৫০ শতাংশের বেশি অগ্রগতি হয়েছে। করোনা মহামারীর কারণে প্রকল্পের কাজে কিছুটা দেরি হচ্ছে। ভারতে লকডাউন চলছে, তাই স্লিপার আনতে সমস্যা হচ্ছে।
