ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৯

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:৪৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশে করেছেÑ এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে চার পুরুষ, পাঁচ নারী ও সাত শিশুকে আটক করে।

এ ছাড়া বেলা ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আটক করা হয় তিনজনকে। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনা সদর ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত