সর্বোচ্চ ট্যাক্স রিবেট বা কর রেয়াত এবং বিনিয়োগ নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ নামে নতুন মিউচুয়াল ফান্ড বাজারে এনেছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট। যাদের সঞ্চয়পত্রের সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে, সর্বোচ্চ ট্যাক্স রিবেটের জন্য প্রয়োজন তুলনামূলক নিরাপদ একটি খাত এবং নিয়মিত ভালো রিটার্ন তাদের জন্য ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ বিবেচ্য হতে পারে। এ ফান্ডের ৪০ থেকে ৬০ শতাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়। ফলে এটি নিরাপদ বিনিয়োগ ও নিয়মিত ভালো রিটার্ন অর্জনের সুযোগ দেয়। এফডিআরে বিনিয়োগ ট্যাক্স রিবেটের জন্য প্রযোজ্য নয়। ডিপিএসের ট্যাক্স রিবেট পাওয়ার বিনিয়োগ সীমা ৬০ হাজার টাকা। এ মর্মে, ট্যাক্স রিবেটের জন্য যাদের ৬০ হাজার টাকার বেশি বিনিয়োগ প্রয়োজন, তাদের জন্য নিরাপদ বিনিয়োগ ও নিয়মিত ভালো রিটার্নের সুযোগ বিবেচনায় ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ প্রাধান্য পেতে পারে। বিজ্ঞপ্তি
×
