নাটোরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২১, ০৩:৩৮ পিএম

নাটোরে করোনা আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে চারজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নাটোর সদর হাসপাতালে আব্দুর রহমান (৬০) এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জামাত দফাদার (৮৮) এবং  বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ইনসার আলী (৫২) নামে একজন মারা গেছেন।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৭৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ওই ৭৭ জনের পজিটিভ হয়। আক্রান্তের হার ৩১.৫৫ %। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৮২৭ জন। সুস্থ হয়েছেন ১৫৬৬ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত