চাঁদপুরে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ফয়সাল শেখকে (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার সাপদী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ টান্টু সাহার নেতৃত্বে এসআই মো. মোতাহের হোসেন শাহীন, এএসআই নেছার আহমেদ, এএসআই এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ টান্টু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম সাপদী গ্রামে অভিযান চালায়। এ সময় ফয়সাল শেখের বসত ঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
