খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। ছয়জনই করোনায় আক্রান্ত হয়ে রেড জোনে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। আর আইসিইউ'তে রয়েছেন ২০ জন।
আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
