ঢাকা-১৪ আসন উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আ.লীগের আগা খান

আপডেট : ২৪ জুন ২০২১, ০২:২৬ এএম

জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। ফলে এই আসনে আর ভোটের প্রয়োজন পড়বে না। গতকাল বুধবার নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।     

তিনি বলেন, ‘ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। পরে আমরা গণবিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব।’

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল  অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুর দিনে ভোট না করার দাবি তুলেছিল দলটি। পরে ইসি ভোটের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন (গতকাল) পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত