ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ আটক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্নাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাঁজাসহ আটক দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
বিজয়নগর উপজেলায় বিজিবির বিষ্ণুপুর ক্যাম্পের (বিওপি) সামনে থেকে গত বুধবার সন্ধ্যায় আসিফ মান্নাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে গত বুধবার গভীর রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেলের ফেইসবুক পেজে পোস্ট করা সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মান্নাকে বহিষ্কারের কথা জানানো হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ২১ জুন আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়াকে গতকাল বৃহস্পতিবার বহিষ্কার করা হয়েছে।
