করোনা প্রতিরোধে দিনাজপুরে মাস্ক বিতরণ

আপডেট : ২৭ জুন ২০২১, ০৪:১০ পিএম

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দিনদিন বেড়ে চলছে। যার মধ্যে সদরে আক্রান্তের হার বেশি। এমন পরিস্থিতি মোকাবিলায় কাশফুল যুব উন্নয়ন সংস্থা দিনাজপুর শহরে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে।

গতকাল রোববার সকালে শহরের বড়বন্দর হরিসভা মোড়ে এই কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর শহরের রেলবাজার, বটতলা, বাসস্ট্যান্ড, সুইহারী, কলেজ মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করে সংস্থাটি। এ সময় পরিত্যক্ত-নষ্ট হওয়া মাস্ক পরিধানকারীদের মাস্ক পরিবর্তন করে তাদের নতুন মাস্ক প্রদান করা হয়।

কাশফুল যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ঊমাশিষ রায় জানান, বর্তমানে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দিনাজপুর সদরে আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি। মাস্ক পড়ায় এখনো মানুষের অনীহা রয়েই গেছে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চায় সকলেই মাস্ক পড়তে যেন আগ্রহী থাকে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুক।

এসময় আরও উপস্থিত ছিলেন কাশফুল যুব উন্নয়ন সংস্থার সহসভাপতি মিঠুন রায়, সাধারণ সম্পাদক জামিল আলম, প্রতিষ্ঠাতা সদস্য ঊমাশিষ রায়, সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, সদস্য জয়দেব রায়, সুজয় রায় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত