দিনাজপুরে করোনায় ৪ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ০২:৩৬ পিএম

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় নতুন করে ১৭৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। যা জেলায় আক্রান্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ।

এর মধ্যে শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের পজিটিভ পাওয়া যায়। যা সদর উপজেলায় আক্রান্তের হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে একই সময়ে দিনাজপুরে করোনায় আক্রান্ত নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- দিনাজপুর শহরের নতুনপাড়ার স্বরযস্বতী ভৌমিক (৫০), মিশন রোডের আনোয়ারা বেগম (৬৩), সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের মাহাতাব উদ্দিন (৭৫) এবং বিরল উপজেলার মাহাতাব উদ্দিন (৭৫)। এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত