কারাগারে প্রায় তিন বছর থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের নারী অধিকারকর্মী সামার বাদাউয়ি ও নাসিমা আল-সাদাহ। গত রবিবার মানবাধিকার সংগঠন এএলকিউএসটি টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত ও বিদেশিদের অর্থে আন্দোলন পরিচালনার অভিযোগ আনা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। ২০১৮ সালের আগস্টে আটক করা হয়েছিল বাদাউয়ি ও নাসিমাকে। সৌদি আরবের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওই সময় তাদের সঙ্গে আরও কয়েকজন অধিকারকর্মীকে আটক করা হয়েছিল। বাদাউয়ি সৌদি আরবের পুরনো অভিভাবক আইন চ্যালেঞ্জ করে আলোচনায় এসেছিলেন। নারীদের ভোট দেওয়া, গাড়ি চালানো ও স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার চেয়ে পিটিশনে সই করেছিলেন তিনি।
×
