টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে১৯৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৩ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় শনাক্তের হার শতকরা ৪৪ দশমিক ১৬ ভাগ। মোট করোনা রোগী ৭৩৮৭ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন।
আজ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪ জন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৪৫৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৬ জন আর জেনারেল বেডে ২২ জন।
জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫১ জন। রোগীদের মধ্যে একদিনে সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৬৩৬ জন।
