যশোরে করোনাভাইরাসে ২৪ ঘণ্টার হিসেবে মৃত্যুর হার বেড়েছে। একইসঙ্গে সংক্রমণের হারের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। ৯৪০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩০৮ জনের।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সবেচেয়ে বেশি ১৭৮ জন। এছাড়া কেশবপুরে ১১, ঝিকরগাছায় ৩০, অভয়নগরে ১৮, মণিরামপুরে ১৫, বাঘারপাড়ায় ৭ ও চৌগাছা উপজেলায় ১৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন।
ডা. রেহনেওয়াজ জানিয়েছেন, যশোরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের।
