সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন

আপডেট : ০১ জুলাই ২০২১, ১১:০৭ পিএম

লকডাউনের মধ্যে যাত্রী পরিবহনের দায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় একটি সরকারি অ্যাম্বুলেন্স আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সকালে মেডিকেল স্টাফ নিয়ে চট্টগ্রাম শহরে যায়। স্টাফদের নামিয়ে আসার সময় চালক অ্যাম্বুলেন্সে কয়েকজন যাত্রী ওঠায়।

পরে মইজ্জ্যারটেক এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে যাত্রীদের নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত