করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ঢাকার নবাবগঞ্জে ১৯ জনকে জরিমানা করে ৪হাজার চার শ টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে উপজেলার সদরের বিভিন্ন স্থানে লকডাউন সফল করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিধিনিষেধ না মানায় ও বিনা কারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল ১৯ জনকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা-পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনা বাহিনীর সদস্যগণ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন, সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
