কুমিল্লায় মনির হোসেন (মঞ্জিল) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার পাঁচথূবী ইউনিয়নের বাঘবের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশ। মনির ওই এলাকার আবদুল মান্নানের ছেলে। গতকাল শুক্রবার তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
×
