আড়াইহাজারে অপহরণ

নির্যাতনের শিকার সেই ব্যবসায়ী মারা গেছেন

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০১:০৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় অপহরণ করে আটকে রেখে নির্যাতন করা সেই চাল ব্যবসায়ী ইব্রাহিম গত বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

এর আগে গত বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের একটি ছয়তলা ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠায়। ইব্রাহিম (৪২) হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আবদুল খালেকের ছেলে।

নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম বলেন, ‘মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওই সময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজি দায়ানের ছয়তলা ভবনের নিচতলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়।’

তিনি আরও বলেন, ইব্রাহিমকে খুঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত