দুমকিতে লকডাউন অমান্য করায় আটক ২০

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:৪৮ এএম

পটুয়াখালীর দুমকিতে চলমান কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে যত্রতত্র ঘুরাঘুরি ও গলিমুখে উঁকিঝুঁকি দেয়ায়র অপরাধে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম দুমকি-বাউফল সড়ক ও গোলাম সরোয়ার হাফেজি মাদ্রাসা গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের থানাব্রিজের ওপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। তাৎক্ষণিক যারা টাকা দিতে পারেনি তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের অভিভাবকরা এসে জরিমানা পরিশোধ করে ছাড়িয়ে নিয়ে যায়। আটকদের মধ্যে বেশির ভাগই ছিল বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, বৃহস্পতিবার সকাল ছযটা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ প্রতিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বিনা প্রয়োজনে যারা বাইরে বের হয় তাদের অর্থদণ্ডের পাশাপাশি বিভিন্ন শাস্তি দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত